অতিরিক্ত ভাড়া আদায়: ৯৯৯ কল দেওয়ায় যাত্রীর উপর হামলা
আপডেটঃ 6:24 pm | August 17, 2019

কুমিল্লায় অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিষয়ে জরুরি হেল্প নম্বর ৯৯৯ অভিযোগ দেওয়ায় এক যাত্রীকে রড দিয়ে পিটিয়ে জখম করার হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯ টায় পদুয়ার বাজার বিশ্বরোড তিশা প্লাস কাউন্টারে এ ঘটনা হয়।
অভিযোগকারী ওমর ফারুক বলেন, শুক্রবার সকাল ৯ টায় মা-বাবাকে কুমিল্লা টু চট্টগ্রাম অলংকারের বাস টিকেট ক্রয় করতে যাই। তিশা প্লাস প্রাইভেট লিমিটেড কাউন্টারে ২০০ টাকার ভাড়া ২৫০ টাকা নিচ্ছে, কারণ জানতে চাইলে তারা বলে ঈদে ভাড়া বেশি। বিষয়টি নিয়ে ৯৯৯ নম্বরে কল দেওয়াতে বাস কাউন্টার কতৃপক্ষ আমার সাথে রেগে যায়। প্রমাণ হিসাবে আমি কিছু অংশ ভিডিও ধারণ করে রেখেছি। কাউন্টার ও বাসের লোকজনসহ ৬-৫ রড দিয়ে প্রহার করে। দু’টি টিকেট ক্রয়ের জন্য ১ হাজার টাকা দিলে, তারা ৫০০ টাকা ফেরৎ দেয়। সে বাসের কোচ নম্বর ১৫৯৫, কুমিল্লা থেকে ছাড়ার সময় শুক্রবার সকাল ৯.২০ মিনিট।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তিশা প্লাস প্রাইভেট লিমিটেডের টিকেট ও ব্যানারে প্রদত্ত নম্বরে কল দিলে শুক্রবার সারাদিন মোবাইল বন্ধ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা সহকারি পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাই করে তাদের বিষয়ে আইনানুব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ বা কোন বিশেষ কারণ দেখিয়ে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যাবে না।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেন নি।


