| |

Ad

/ সাংগঠনিক সংবাদ

সিআরবি’র রংপুর আহ্বায়কের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনাসভা

August 18, 2019

❝নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার❞ এই প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী জাতীয় মানবাধিকার সংগঠন সেলফ এইড এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প ❝কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি❞ কার্যক্রম দেশ-ব্যাপী চলমান।   তারি ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে গত (১৬ আগস্ট) শুক্রবার বিকালে জন-সচেতনতা মূলক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত বর্নাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আব্দুল ওদুদ ( জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-৩) সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি মানবতাবাদী মুহাম্মদ সাজ্জাদুর রহমান রংপুর বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি (প্রশাসন) ❝মানবাধিকার...

এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত

July 06, 2019

এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি। এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন। এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।...

অজিদের ৩২৬ রানে লক্ষ্য ছুড়ে দিল দ.আফ্রিকা

July 06, 2019

শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন। তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান। অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।...

রেকর্ডের কথা চিন্তা করে খেলেন না সাকিব

July 06, 2019

পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই।’ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা...

কথা দিচ্ছি জয়ের জন্য চেষ্টা অব্যাহত থাকবে: সাকিব

July 06, 2019

২০১৯ বিশ্বকাপ সাকিবকে দু’হাত ভরে দিয়েছে। এক ঝাঁক রেকর্ড তিনি গড়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে সাকিব ৫ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি। সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন দশম স্থানে সাকিব। ২৯ ম্যাচে তার রান ১১৪৩। শীর্ষে থাকা শচীনের রান ২২৭৮ (৪৫ ম্যাচে)। সাকিবের এমন আরও রেকর্ডের পরও অবশ্য বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারেনি। তবে ভবিষ্যতে দল যে আরও ভালো খেলে চেষ্টা অব্যাহত রাখবে তা জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব তার ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস লিখেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য...

পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে

July 06, 2019

পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে...