| |
সর্বশেষঃ
August 27, 2019
বাজারে থাকা নতুন আরও ১৫৪টি নিত্য পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে বিএসটিআই। পুনরায় পরীক্ষা করে সমস্যা পাওয়া গেলে লাইসেন্স বাতিল করা হবে। হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বিএসটিআই।
গত জুন মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত বাজারের ১৫৪টি পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটউট- বিএসটিআই। দুপুরে হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। পরে এ সংক্রান্ত শুনানিতে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
১৩টি নিম্নমাণের পণ্যে হলো ১. ফার্ম ফ্রেশের ঘি ২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ) ৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন) ৪. মদিনা লাচ্ছা সেমাই ৫.আয়োডিন যুক্ত লবন (উট) ৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল)...
August 27, 2019
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু রায় ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নুর পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে (৮) টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পার্শ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু...
August 27, 2019
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সেবা দিতে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ জন্য কোনো প্রকার অজুহাত ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়সহ অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৭ আগস্ট) ৫২ পণ্য নিয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে ১৫ অক্টোবর অগ্রগতি জানাতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।
এর আগে খাদ্যপণ্য ও বিভিন্ন সেবা নিয়ে ভোক্তাদের...
August 18, 2019
❝নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার❞ এই প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী জাতীয় মানবাধিকার সংগঠন সেলফ এইড এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প ❝কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি❞ কার্যক্রম দেশ-ব্যাপী চলমান।
তারি ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে গত (১৬ আগস্ট) শুক্রবার বিকালে জন-সচেতনতা মূলক বর্নাঢ্য র্যালি বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত বর্নাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আব্দুল ওদুদ ( জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-৩) সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি মানবতাবাদী মুহাম্মদ সাজ্জাদুর রহমান রংপুর বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি (প্রশাসন) ❝মানবাধিকার...
July 06, 2019
এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।
লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি।
এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন।
এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।...
July 06, 2019
শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন।
তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান।
অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।...
July 06, 2019
পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই।’
বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা...
July 06, 2019
২০১৯ বিশ্বকাপ সাকিবকে দু’হাত ভরে দিয়েছে। এক ঝাঁক রেকর্ড তিনি গড়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে সাকিব ৫ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি।
সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন দশম স্থানে সাকিব। ২৯ ম্যাচে তার রান ১১৪৩। শীর্ষে থাকা শচীনের রান ২২৭৮ (৪৫ ম্যাচে)।
সাকিবের এমন আরও রেকর্ডের পরও অবশ্য বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারেনি। তবে ভবিষ্যতে দল যে আরও ভালো খেলে চেষ্টা অব্যাহত রাখবে তা জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব তার ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস লিখেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য...
July 06, 2019
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে...