| |

Ad

/ স্বাস্থ্য

১২৩ দিনে ঝরল ১১৮৯ প্রাণ: স্কুলছাত্র শিশুসহ সড়কে নিহত ১১

August 31, 2019

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালে স্কুলছাত্র, লালমনিরহাটের আদিতমারীতে শিশুসহ ২ জন, বগুড়ায় স্বামী, পিরোজপুরের নাজিরপুর ও ভোলার চরফ্যাশনে ২ শিশু, সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবক, গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক এবং গাজীপুরে ২ ও সিলেটে ১ মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। এ নিয়ে ১২৩ দিনে প্রাণ গেল ১ হাজার ১৮৯ জনের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন গাছা থানার বসুরা পূর্বপাড়া এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও চট্টগ্রামের রাউজানের বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই। বিকাল তিনটার দিকে সাদ্দাম ও রুবেল...

এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকিতে দেশের জনস্বাস্থ্য

August 27, 2019

অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক ব্যবহারের কারণে বাংলাদেশের মানুষ ও প্রাণিকে সুপার-বাগের হুমকির সম্মুখীন হতে হবে। ইদানীং এন্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ব্যাকটেরিয়ার (সুপার-বাগ) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ ওষুধই ব্যর্থ হচ্ছে। জানা গেছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়ার ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের ৬০ শতাংশই এন্টিবায়োটিক প্রতিরোধী। আগামীতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশকে এ এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার চ্যালেঞ্জ চরমভাবে মোকাবিলা করতে হবে। শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘এন্টিবায়োটিক প্রতিরোধী ‘সুপার-বাগ’ : ঝুঁকিতে জনস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর এবিএম ফারুকের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকের আলোচনার সূত্রপাত করেন ডা. ফারিজা ফাইরোজ।...

ডাক্তারদের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

August 27, 2019

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি ডাক্তারদের বদলি করা হলেও গ্রামে থাকতে না চাওয়া এবং হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ, হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন প্রকল্প প্রসঙ্গে আলোচনার সময় সরকারপ্রধান এ ক্ষোভ প্রকাশ করেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে যদি প্রাইভেট প্র্যাকটিস করতেন তবুও হয়তো কিছুটা ভালো হতো। যখন চাকরি করেন এক জায়গায়, প্রাইভেট...

মশারা বেশি কামড়ায় যাদের

August 23, 2019

আশপাশে আরো অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর। এর সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেছেন কীটতত্ত্ববিদরা। মশারা বেশি কামড়ায় যাদের তারা হলো— গর্ভবতী নারী গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাঁদের কামড়াতে। বেশি ঘাম যাদের সাধারণত তাপমাত্রা বেশি থাকলে দেহ থেকে ঘাম বের হয়। মানুষের দেহের ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক এসিডে’র গন্ধ মশাদের বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধে শরীর ঘামতে দেবেন না। সম্ভব হলে দিনে দুবার গোসল করুন। ‘ও’ গ্রুপের রক্ত মশাকে আকর্ষণের ক্ষেত্রে রক্তের গ্রুপ ভূমিকা রাখে। ‘ও’ পজিটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে...

দেহে রক্ত বাড়ায় যে ১০টি খাবার

August 23, 2019

রক্ত মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এবং প্লেটলেট। লাল রক্ত কোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃদপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন-ডাই-অক্সাইডও সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তশুন্যতার মতো রোগও হয়। আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। এখানে এমন ১০টি খাবারের তালিকা...

কোলেস্টেরল কমাতে

August 23, 2019

ঈদে চর্বিযুক্ত খাবার খেয়ে শরীরে জমে বাড়তি কোলেস্টেরল। যা শরীরের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে উপকার পাবেন কোলেস্টেরল নিয়ন্ত্রক খাবারে। সিকদার মেডিক্যাল কলেজের প্রধান পুষ্টিবিদ আশফি মোহাম্মদের পরামর্শ শুনে লিখেছেন নাঈম সিনহা কোলেস্টেরল দেহের কোষের দেয়ালে থাকে। যা চর্বিযুক্ত খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। পরে যকৃত্ থেকে রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহে ছড়ায়। এটি শরীরের হরমোন তৈরি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন পরিপাক এবং ভিটামিন ‘ডি’ তৈরিতে সাহায্য করে। এটি ভালো কোলেস্টেরল। আরেক ধরনের কোলেস্টেরল আছে, যা দেহের জন্য ক্ষতিকর, এটি ধমনির দেয়ালে জমাট বেঁধে রক্ত চলাচলে বাধা দেয়। ফলে উচ্চ রক্তচাপ, হৃিপণ্ডের নানা ধরনের অসুখ, হার্ট অ্যাটাক ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেছে নিন কিছু উপকারী খাবার। গ্রিন টি গ্রিন টি বা সবুজ চায়ে আছে পলিফেনল।...

ডায়াবেটিস রোগীদের ডেঙ্গু হলে

August 17, 2019

গত বছর পর্যন্ত বিশেষজ্ঞগণের ধারণা ছিল ডেঙ্গুজ্বর শহরের, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে ঢাকার একটি মশাবাহিত রোগ। কিন্তু এবার ডেঙ্গু সারা বাংলাদেশের মারাত্মক রোগ। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী প্রায় সব দেশের মানুষের জন্য এবার ডেঙ্গু চরম হুমকি হয়ে দেখা দিয়েছে। সব বয়সের পুরুষ-মহিলাই ডেঙ্গুর ঝুঁকিতে আছেন। তবে, মৃত্যুঝুঁকি বিবেচনা করলে শিশুরাই সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে যে কজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, শিশুদের সংখ্যা এতে উপরের দিকে। আর যারা ইতিমধ্যে অন্য কোনো রোগে ভুগছেন, তাদের ডেঙ্গু জ্বর হলে মারাত্মক শারীরিক অবস্থা হওয়ার আশঙ্কা থাকে। এ তালিকায় রয়েছে ডায়াবেটিস, কিডনি ফেইলুর, হার্ট ফেইলুর ইত্যাদি। গর্ভকালীন ডেঙ্গু জ্বর মা ও গর্ভস্থ শিশু উভয়ের জন্য ভয়াবহ হতে পারে। এদিকে বাংলাদেশে এক কোটির বেশি মানুষ ডায়াবেটিসে...

এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত

July 06, 2019

এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি। এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন। এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।...

অজিদের ৩২৬ রানে লক্ষ্য ছুড়ে দিল দ.আফ্রিকা

July 06, 2019

শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন। তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান। অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।...

রেকর্ডের কথা চিন্তা করে খেলেন না সাকিব

July 06, 2019

পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই।’ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা...