এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত
আপডেটঃ 9:58 pm | July 06, 2019
এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।
লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি।
এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন।
এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।


