| |
সর্বশেষঃ
August 18, 2019
চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেসের যাত্রী আকাশ। মধ্য বয়সী এই যাত্রী সপরিবারে গতকাল সকাল ৭টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। উদ্দেশ্য সকাল ৮টায় চিলাহাটীর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। তারপর চলে যায় ছয় ঘণ্টা। ট্রেনতো ছাড়ার খবরই নাই বরং প্ল্যাটফরমে পর্যন্ত আসেনি। যদিও স্টেশন কর্তৃপক্ষ শিডিউল চার্টে ১২ টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় ধরে রেখেছিলেন। কিন্তু দুপুর ১টা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফরমে পৌঁছাতে পারেনি। আর এদিকে স্ত্রী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে বেশ বিপাকেই সময় পার করছিলেন আকাশ।
ক্ষোভ প্রকাশ করে বললেন স্বস্তির ট্রেন ভ্রমণ দিন দিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সব দেশে যখন রেল ভ্রমণ নিরাপদ ও ভোগান্তিহীন করা হচ্ছে সেখানে আমাদের দেশে অন্যচিত্র।
শুধু আকাশই নন কমলাপুর রেলস্টেশন এমন দুর্ভোগ পোহাচ্ছেন শত শত ট্রেন...
August 17, 2019
কুমিল্লায় অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিষয়ে জরুরি হেল্প নম্বর ৯৯৯ অভিযোগ দেওয়ায় এক যাত্রীকে রড দিয়ে পিটিয়ে জখম করার হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯ টায় পদুয়ার বাজার বিশ্বরোড তিশা প্লাস কাউন্টারে এ ঘটনা হয়।
অভিযোগকারী ওমর ফারুক বলেন, শুক্রবার সকাল ৯ টায় মা-বাবাকে কুমিল্লা টু চট্টগ্রাম অলংকারের বাস টিকেট ক্রয় করতে যাই। তিশা প্লাস প্রাইভেট লিমিটেড কাউন্টারে ২০০ টাকার ভাড়া ২৫০ টাকা নিচ্ছে, কারণ জানতে চাইলে তারা বলে ঈদে ভাড়া বেশি। বিষয়টি নিয়ে ৯৯৯ নম্বরে কল দেওয়াতে বাস কাউন্টার কতৃপক্ষ আমার সাথে রেগে যায়। প্রমাণ হিসাবে আমি কিছু অংশ ভিডিও ধারণ করে রেখেছি। কাউন্টার ও বাসের লোকজনসহ ৬-৫ রড দিয়ে প্রহার করে। দু’টি টিকেট ক্রয়ের জন্য ১ হাজার টাকা দিলে, তারা ৫০০ টাকা ফেরৎ দেয়। সে বাসের কোচ নম্বর ১৫৯৫, কুমিল্লা থেকে ছাড়ার সময় শুক্রবার সকাল ৯.২০ মিনিট।
যাত্রীদের...
July 06, 2019
এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।
লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি।
এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন।
এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।...
July 06, 2019
শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন।
তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান।
অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।...
July 06, 2019
পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই।’
বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা...
July 06, 2019
২০১৯ বিশ্বকাপ সাকিবকে দু’হাত ভরে দিয়েছে। এক ঝাঁক রেকর্ড তিনি গড়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে সাকিব ৫ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি।
সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন দশম স্থানে সাকিব। ২৯ ম্যাচে তার রান ১১৪৩। শীর্ষে থাকা শচীনের রান ২২৭৮ (৪৫ ম্যাচে)।
সাকিবের এমন আরও রেকর্ডের পরও অবশ্য বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারেনি। তবে ভবিষ্যতে দল যে আরও ভালো খেলে চেষ্টা অব্যাহত রাখবে তা জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব তার ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস লিখেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য...
July 06, 2019
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকেপরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে
পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে...