| |
সর্বশেষঃ
August 31, 2019
পঞ্চম শ্রেণির ছাত্র আবু সাঈদকে অপহরণ মামলায় ২০১৪ সালে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। জবানবন্দিতে চারজন বলে, শিশুটিকে বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ ৫ বছর পর সেই অপহৃত শিশু আবু সাঈদকে (বর্তমানে কিশোর) জীবিত আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে তার বাবা-মাকেও। তাহলে ‘কথিত ওই চার আসামি’ কীভাবে খুনের স্বীকারোক্তি দিলেন। ওই আসামিদের দাবি, পুলিশ চোখ বেঁধে তাদের পিটিয়েছে। এরপর মাটিতে ফেলে শরীরের ওপর উঠে পাড়াত। এভাবে ৮-১০ দিন চলার পর বাধ্য হয়ে পুলিশ যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি।
সূত্র জানায়, ২০১৪ সালের ৭ জুলাই মোহাম্মদ আজম তার পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবু সাঈদকে অপহরণ করা হয়েছে মর্মে হাজারীবাগ থানায় একটি মামলা...
August 30, 2019
শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা পণ্য কালোবাজারে বিক্রির মাধ্যমে চোরাকারবারে জড়িত দেশের ৬৬ পোশাকশিল্প কারখানা। এ অপরাধে এসব গার্মেন্ট বা পোশাক কারখানার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে যাচ্ছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাস্টমসের আইনগত পদক্ষেপ ও কঠোর অ্যাকশন দেখতে চায় তারা। জানা গেছে, শুল্কমুক্ত পণ্য চোরাচালানে বিক্রির সঙ্গে জড়িত ৬৬ পোশাক কারখানাকে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর প্রায় সব প্রতিষ্ঠানই কালোবাজারে পণ্য বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে। এসব প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ছাড়াও কারও কারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। অতিসম্প্রতি চোরাকারবারে জড়িত এই ৬৬ পোশাক কারখানার তালিকা বিজিএমইএর কাছে পাঠিয়েছে এনবিআর।...
August 27, 2019
চট্টগ্রাম: ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে নগরের মোমিন রোড দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া খাবারে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের অপরাধে একই এলাকায় মোগল বিরানী হাউসকে এক লাখ ২০ হাজার, নোংরা রান্নাঘরে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে কায়েস হোটেলকে ৫০ হাজার টাকা মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রিভিউ নিউজ : বাংলানিউজটোয়েন্টিফোর.কম'...
August 27, 2019
রাজধানীসহ দেশজুড়ে গাড়ি চালানোর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের স্বাভাবিক সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করে আগাম ব্যবস্থা না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রক্রিয়ায় আটকে আছে প্রায় আট লাখ লাইসেন্সপ্রার্থী। আবার লাইসেন্স সরবরাহের জন্য যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বিআরটিএ, আগামী মাসে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স সরবরাহ শেষ হচ্ছে। এ অবস্থায় নতুন করে নানা প্রক্রিয়া শেষ করে লাইসেন্স পেতে প্রার্থীদের অপেক্ষা করতে হবে প্রায় ১৪ মাস। কিন্তু বিআরটিএ মধ্যবর্তী এ সংকট মোকাবেলায় এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেনি।
বর্তমানে শুধু মুদ্রণের জন্যই কেন্দ্রীয়ভাবে এক লাখ ৭৯ হাজার ৩৯৪টি লাইসেন্স দেওয়া সম্ভব হচ্ছে না। আর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়াসহ...
August 27, 2019
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সেবা দিতে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ জন্য কোনো প্রকার অজুহাত ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়সহ অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৭ আগস্ট) ৫২ পণ্য নিয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে ১৫ অক্টোবর অগ্রগতি জানাতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।
এর আগে খাদ্যপণ্য ও বিভিন্ন সেবা নিয়ে ভোক্তাদের...
August 23, 2019
অধ্যাপক মোজাফফর আহমদ। ফাইল ছবি
উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই ইন্নালিল্লাহি...রাজিউন।
শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ যুগান্তরকে বলেন, ঠাণ্ডা লেগে বুকে কফ জমে যাওয়া এবং ব্যাকবোনে ব্যথা শুরু হওয়ায় ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরও বলেন, অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা কোথায় হবে তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। দাফন তার নিজ গ্রামে করা হতে পারে। তবে পারিবারিকভাবে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত...
August 23, 2019
অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িক বিরত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিচারপতিদের নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।
সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও গতকাল হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম রাখা হয়নি। তাই তারা বিচারকাজে অংশ নেননি। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগে তাদের বিচারকার্য থেকে বিরত রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে কি-না এসব বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কোনো তথ্য জানানো হয়নি।
তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগের তদন্তের...
August 23, 2019
পুলিশ নিল অপমৃত্যু মামলা
গোলাম মওলা সিরাজ নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ওসি ধর্ষণ ও হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়েটির স্বজনরা। ফলে বিচার পাওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
মামলা ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বাউশমারী গ্রামের ফরহাদ হোসেনের শ্যালক হাফিজুর রহমানের সঙ্গে সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের জহির উদ্দিন চকিদারের মেয়ে রওশনারার বিয়ে হয়। গত ১৪ আগস্ট ফরহাদ হোসেনের মেয়ে বাউশমারী ফাজিল মাদ্রাসার
ছাত্রী ফাহিমা খাতুন (১২) ওই বাড়িতে বেড়াতে যায়। গত বুধবার দুপুরে মোবাইল ফোনে ফাহিমা বাবাকে বলে তাকে বাড়ি নিয়ে যেতে। বাবা...
August 23, 2019
বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। রোহিঙ্গাদের প্রথম দল নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যাবে। কক্সবাজারে আশ্রয়শিবির থেকে সীমান্ত পর্যন্ত তাদের নিয়ে যাওয়ার অপেক্ষায় পাঁচটি বাস ও তিনটি ট্রাক দাঁড়িয়ে। ফিরে যাওয়া উৎসাহিত করতে রোহিঙ্গা শিবিরে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীন ও মিয়ানমার দূতাবাসের কর্মকর্তারাও। কিন্তু যে রোহিঙ্গাদের যাওয়ার কথা তাদের কেউই ফিরতে রাজি হয়নি। এ কারণে গতকাল বৃহস্পতিবার দিনভর অপেক্ষার পর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আরেকটি উদ্যোগও ভেস্তে গেল। এর আগে গত বছরের ১৫ নভেম্বরও প্রত্যাবাসন শুরুর উদ্যোগ ব্যর্থ হয়।
মানবাধিকারের প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ আগেই বলেছে, কোনো রোহিঙ্গাকেই জোর করে ফেরত পাঠানো হবে না। তবে কেউ স্বেচ্ছায় ফিরতে চাইলে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও দুই দিন আগে বলেছিলেন, রোহিঙ্গাদের...
August 18, 2019
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। ১৫ সেপ্টেম্বর তাঁর ১৪১ তম জন্মবার্ষিকী। ১৮৭৬ সালে তিনি হুগলি জেলার দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও প্রথম জীবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে। প্রাথমিক পর্যায়ে তিনি হুগলি হাইস্কুল ও ভাগলপুরে দুর্গাচরণ এমই স্কুলে অধ্যয়ন করেন। টিএন জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রাস (১৮৯৪) পাসের পর একই কলেজে এফএ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু দারিদ্র্যের কারণে তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে।
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ১৯০৭ প্রকাশিত হওয়ার সাথে সাহিত্য জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর তিনি একে একে বিন্দুর ছেলে অনন্যা ১৯১৪, পরিণীতা (১৯১৪), পল্লী সমাজ ১৯১৬, দেবদাস ১৯১৭, চরিত্রহীন ১৯১৭, নিষ্কৃতি ১৯১৭, শ্রীকান্ত ৪ খ-, গৃহদাহ ১৯২০, দেনা পাওনা ১৯২৩, পথের দাবি ১৯২৬, শেষ প্রশ্ন ১৯৩১, নারীর মূল্য ১৯২৩ এগুলোর...