| |

Ad

/ উপসম্পাদকীয়

স্বাধীন তদন্তই গুম-রহস্যের সমাধান

August 30, 2019

কামাল আহমেদ: বাংলাদেশে গুমের কোনো প্রচলন নেই। বছর কয়েক ধরে মন্ত্রীরা দেশে এবং দেশের বাইরে এমনটিই দাবি করে আসছেন। সুতরাং, গত মাসে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটিতে (ক্যাট) আইনমন্ত্রীর মুখে একই কথার পুনরুচ্চারণ অপ্রত্যাশিত ছিল না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোয় হারিয়ে যাওয়া মানুষের পরিসংখ্যান দিয়ে এমনও বলা হয়েছে যে ওই সব দেশে হাজার হাজার নিখোঁজ লোকের ব্যাপারে গণমাধ্যমে কোনো হইচই হয় না। আইনমন্ত্রী বলেছেন, অনেকেই নানা কারণে অপহৃত হন, আত্মগোপন করেন এবং পরে ফিরে আসেন। আবার অনেকেই রাজনৈতিক কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে এসব আত্মগোপন বা অপহরণকে গুম বলে প্রচার করেন। সরকার যেহেতু গুম বলে কোনো কিছু আমাদের বাংলাদেশে ঘটে বলে স্বীকারই করে না, সে কারণে ধরে নেওয়া যায়, ‘গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার আন্তর্জাতিক সনদ’ স্বাক্ষরের...

উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতই উপেক্ষিত

August 17, 2019

চলতি বছর বাংলাদেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের বেশি মারা গেছে (প্রথম আলো অনলাইন, ১৪ আগস্ট)। প্রতি বছর এই সময়টিতে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তবে এবার পত্র-পত্রিকার খবর অনুযায়ী, এতে আক্রান্ত সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসায় অবহেলা ও হয়রানি নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনাও হচ্ছে। স্বাস্থ্য খাত অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যান্য খাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবুও আমরা প্রায়ই তা ভুলে যাই। সুস্থ ও সবল স্বাস্থ্যের সাথে কর্মঠ জনশক্তি সরবরাহের বিষয়টি জড়িত। শ্রমিকদের স্বাস্থ্য ভালো না থাকলে উৎপাদন যে ব্যাহত হবে, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার প্রয়োজন হয় না। স্বাস্থ্য ভালো না থাকলে দক্ষ ও মানসম্মত শ্রমশক্তি পাওয়া সম্ভব নয়। আমরা যখন স্বাস্থ্য খাতে বিনিয়োগের কথা ভাবি, তখন এর বিশাল অর্থনৈতিক...

বয়সের ছাপ কমাবে মস্তিষ্কের কোষ

August 17, 2019

বয়সের ভারে ভাঁজ পড়ছে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে? ডায়েট, ব্যায়ামসহ নানা ধরনের প্রসাধনীর দ্বারস্থ হচ্ছেন? সুখবর আছে- এবার বৈজ্ঞানিক পদ্ধতিতেই কমানো যাবে বয়সের ছাপ। যুক্তরাজ্যের কেমব্র্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক বলেছেন, মস্তিষ্কের কোষের পরিবর্তন করে বয়সকে হাতের মুঠোয় রাখা সম্ভব। নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে, বয়সের সঙ্গে মস্তিষ্কের জড়তা বাড়তে থাকে। মস্তিষ্কের সক্রিয় কোষ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে বয়সের ভার বাড়িয়ে দেয়। এর জেরেই দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায় এবং বয়সের ছাপ দেখা যায় মুখে, শরীরে। বিজ্ঞানীরা ‘ওলিগোডেনড্রোসাইট প্রোজেনিটর সেলস’ পরীক্ষার মাধ্যমে বয়স্ক ও কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষের ওপর গবেষণা চালান। দেখা যায়, বেশি বয়সী ইঁদুরের মস্তিষ্কে বসানো কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষ কাজ করছে। ড. কেভিন শল্যুট বলেন, ‘অত্যন্ত...