| |

Ad

/ অন্যান্য

আসামির স্ত্রীকে গণধর্ষণ মামলা পিবিআইতে ‘এসআই খায়রুলকে ভালোভাবেই চিনি, ভয়ে নাম বলিনি’

September 06, 2019

এসআই খায়রুল ও ভিকটিম গৃহবধূ। ফাইল ছবি যশোরের শার্শার লক্ষণপুরে গৃহবধূ গণধর্ষণ মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের আদেশে মামলাটি যশোর পিবিআই গ্রহণ করেছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হলেও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই অজ্ঞাত আসামি-ই এসআই খায়রুল নাকি অন্য কেউ তা নিয়ে তোলপাড় চলছে। এদিকে শুক্রবার ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ওই নারীর বাড়ি যান। প্রতিনিধি দল এ সময় তাকে আইনগত সহায়তার আশ্বাস দেন। এ সময় গৃহবধূ তাদের বলেছেন, ‘ভয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে গোড়পাড়া ফাঁড়ির এসআই খায়রুলের নাম প্রকাশ করতে পারিনি। আমি খায়রুলকে ভালোভাবেই চিনি। আমাদের কাছ থেকে...

এবার চিকিৎসকের শাওমি মোবাইল বিস্ফোরণ

August 30, 2019

শাওমির মোবাইল বিস্ফোরণ। ফের শাওমির মোবাইল ফোনে বিস্ফোরণ হয়েছে। এবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বাসায় শাওমির ‘Xiaomi mi a1’ মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে। শুক্রবার ভোরে চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পরে তিনি ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনোকিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম। আরও বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরাং, মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক। ফেসবুকে দেয়া এই স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত মোবাইলের ছবিও দিয়েছেন তিনি। এই স্ট্যাটাসে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস লিখেছেন। এ ঘটনায় শাওমির মোবাইল কোম্পনির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ডা....

শিবগঞ্জে গাভীর দুধপানে মা ও ছেলের মৃত্যু

August 30, 2019

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাভীর দুধপানের পর মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের মো. সাকিম আলীর স্ত্রী হাসনারা বেগম (৩০) ও তার ৯ বছরের শিশু সন্তান হাসিব রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে শিশু হাসিব ও শুক্রবার সকালে তার মা হাসনারা বেগম মারা যায়। একই দুধ খেয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নিহত শিশুর চাচি চাম্পা বেগম। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রথমে শিশু হাসিবকে একই গ্রামের মফিজুলের গাভীর দুধ পান করতে দেন তার মা। দুধ খাবার কিছুক্ষণ পর শিশুটির বুক জ্বালাপোড়া করছে ও চোখে কম দেখছে বলে তার মাকে জানায়। শিশুটি তার মাকে আরো জানিয়েছে দুধ ক্ষেতে কেমন জানি টক টক লাগছিল। এরপর তার মা হাসনারা বেগম ও চাচি চাম্পা...

শ্যামলীতে ইন্টারভিউয়ের নামে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ

August 30, 2019

ছবি প্রতীকী রাজধানীর শ্যামলীতে একটি অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে সাক্ষাৎকারের সময় পরিবেশন করা কোকের সঙ্গে নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয় তরুণীকে। এরপর তাঁকে ধর্ষণ করা হয়- এমনটাই অভিযোগ করেছেন এক চাকরিপ্রার্থী তরুণী। এরপর তরুণী শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করলে রাতেই সেই অফিসে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানে কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে। শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। অভিযোগের পর রাত সোয়া ১টায় ওই অফিসটিতে অভিযান চালানো হয়েছে। কিন্তু অফিসের কোনো সাইনবোর্ড নেই। একজন লোক ছাড়া আর কাউকে ভবনে পাওয়া যায়নি। অভিযোগে প্রকাশ, গতকাল বুধবার দুপুরে শ্যামলীর ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার...

গুম প্রতিরোধ দিবস : ‘পাপার বুকে আমি ঘুমাতে চাই; পাপা তো আসে না’

August 30, 2019

গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভা এমন অনেক স্বজনের অশ্রুজলে সিক্ত হয়। ছবি : সংগৃহীত 'পাপার বুকে আমি ঘুমাতে চাই। পাপা তো আসে না। প্রতিদিন আমি পাপার জন্য অপেক্ষায় থাকি। কোথায় গিয়েছে পাপা?'- এভাবেই বাবাকে স্মরণ করছিল ২০১৩ সালে গুম হওয়া বংশালের ছাত্রদল নেতা পারভেজ হোসেনের ৭ বছর বয়সী কন্যা হৃদি হোসেন। আজ শুক্রবার আন্তর্জাতিক গুম দিবসে জাতীয় প্রেস ক্লাবে গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভা এমন অনেক স্বজনের অশ্রুজলে সিক্ত হয়। ছেলের অপেক্ষায় মা-বাবা, স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় সন্তান, ভাইয়ের অপেক্ষায় ভাই। প্রিয়জনদের ফিরে পেতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাড়ে ৩ বছর ধরে নিখোঁজ রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপুর মা সালেহা বেগমের অভিযোগ, স্থানীয় যুবলীগের নেতারা প্রশাসনকে...

রাইড শেয়ার ব্যবসার নামে ‘ডাকাতি’ ফাঁদে ফেলে ৪০ পরিবারের তিন কোটি টাকা লোপাট

August 28, 2019

 রেজোয়ান বিশ্বাস “খেয়ে না খেয়ে অনেক কষ্টে সাড়ে সাত লাখ টাকা জমিয়েছিলাম। সংসারে সচ্ছলতা আনতে সেই জমানো টাকা বিনিয়োগ করেছিলাম ‘যাত্রীসেবা’ নামে একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানে। প্রতি মাসে প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা লাভ দিতে চেয়েছিল। এখন লাভের টাকা দূরে থাক, আসল টাকাই উঠাতে পারছি না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে টাকার শোকে আমার স্বামী সিরাজুল ইসলাম চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন।” গত শনিবার এই কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেফালি বেগম। তাঁর মতো আরো ৪০টি পরিবার একইভাবে ওই ভুয়া প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন নিঃস্ব। পরিবারগুলোর অনেকের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। কেউ কেউ বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। গত কয়েক দিনে প্রতারকচক্রের খোঁজে  অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর রামপুরা এলাকার বহুতল ভবন...

পাঁচ পরিদর্শক ও স্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

August 28, 2019

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ পরিদর্শক ও তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি ওই ৫ জনের স্ত্রীসহ ১০ জনের কাছে পাঠানো হয়েছে। দুদক সূত্র প্রথম আলোকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই পাঁচ পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান করছেন উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে। কমিশনের অনুমোদনের ধারাবাহিকতায় পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাঁদের চিঠি দিয়েছেন। আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দুদকে...

এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকিতে দেশের জনস্বাস্থ্য

August 27, 2019

অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক ব্যবহারের কারণে বাংলাদেশের মানুষ ও প্রাণিকে সুপার-বাগের হুমকির সম্মুখীন হতে হবে। ইদানীং এন্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ব্যাকটেরিয়ার (সুপার-বাগ) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ ওষুধই ব্যর্থ হচ্ছে। জানা গেছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়ার ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের ৬০ শতাংশই এন্টিবায়োটিক প্রতিরোধী। আগামীতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশকে এ এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার চ্যালেঞ্জ চরমভাবে মোকাবিলা করতে হবে। শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘এন্টিবায়োটিক প্রতিরোধী ‘সুপার-বাগ’ : ঝুঁকিতে জনস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর এবিএম ফারুকের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকের আলোচনার সূত্রপাত করেন ডা. ফারিজা ফাইরোজ।...

সুস্বাদু রঙিন মিষ্টি বিষ!

August 27, 2019

আমাদের কোনো উৎসব-পার্বণ কি মিষ্টি ছাড়া চলে? জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ের পাকা কথা থেকে শুরু করে, ঈদ, বিজয়া দশমী সবকিছুতেই শেষ পাতে মিষ্টি থাকা চাই-ই চাই। আর এ চলতি উৎসবের মৌসুমে নানা রকম বাহারি মিষ্টি খেয়ে ও খাইয়ে আনন্দ। চোখের সামনে রং-বেরঙের সুন্দর, সুস্বাদু মিষ্টি দেখলে অনেকেই চিকিৎসকের বিধিনিষেধ অনায়াসেই ভুলে যান। জানেন কি, এসব বাহারি মিষ্টি আপনার শরীরের মারাত্মক বিপদ ডেকে আনতে পারে! ভাবছেন ডায়াবেটিসের সমস্যা না থাকলে মিষ্টিতে আবার বিপদ কীসের? আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকলেও বিপদের ঝুঁকি রয়েছে। আর এ বিপদ লুকিয়ে রয়েছে রং-বেরঙের বাহারি মিষ্টিতে মেশানো রঙে। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাদ্যবিশেষজ্ঞ সুদীপ্ত ভট্টাচার্য কলকাতার নামি-বেনামি একাধিক মিষ্টির দোকানের শতাধিক রঙিন বাহারি মিষ্টি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখেছেন। দেখা...

ইব্রাহীমের শ্রেষ্ঠ গৌরব অর্জন ম্লান করে দিল অর্থলোভ

August 27, 2019

২৪তম ব্যাচের বিসিএসে পুলিশ কর্মকর্তা হয়েছেন, ১২ বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি হওয়ার গৌরব অর্জন করেছেন, তবে এবার তিনি কোটি টাকার লোভ সামলাতে পারলেন না। অর্থলোভই ম্লান করে দিয়েছে ডিসি মোহাম্মদ ইব্রাহীম খানের শ্রেষ্ঠ গৌরব অর্জন। এমনটাই বললেন পুলিশ সদর দপ্তরে কর্মরত দাপুটে এক পুলিশ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপের সঙ্গে তিনি বলেন, ডিএমপিতে সবচেয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতা বজায় রেখে একজন পুলিশ অফিসার ছিলেন তিনি। এখন দেখছি আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। শহীদ বুদ্ধিজীবী পরিবারের বাড়ি দখলে ভূমিদস্যু দুই ভাই আবেদ ও জাবেদের সঙ্গে ৩ কোটি টাকা লেনদেন করেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহীম খান। রাজধানীর বংশাল থানার ২২১ নবাবপুর রোডের দখলকৃত তিনতলা বাড়ি ভেঙে ২০০ জন শ্রমিক দিয়ে রাতারাতি শুরু...