| |

Ad

অজিদের ৩২৬ রানে লক্ষ্য ছুড়ে দিল দ.আফ্রিকা

আপডেটঃ 9:54 pm | July 06, 2019

শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন।

তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান।

অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।

READ  পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের অপশন গুলো যেমন থাকে