| |

Ad

/ নিত্য পণ্যের বাজার

পেঁয়াজের দামে হঠাৎ ঝাঁজ

August 23, 2019

হঠাৎ করেই যেন পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেল। রসে নয়, দামে। পবিত্র ঈদুল আজহার আগে যে পেঁয়াজ ৪০ টাকার মধ্যে পাওয়া যেত, সেটা এখন প্রতি কেজি ৬০ টাকা পর্যন্ত উঠেছে। দেশি পেঁয়াজের বিকল্প ভারতীয় পেঁয়াজের দামও চড়া। আদা ও রসুনের দাম অনেক আগে থেকে নাগালের বাইরে। দেশি ও আমদানি—দুই ধরনের রসুনের দামই প্রায় সমান। ঈদের আগেও কিছুটা সস্তা ছিল দেশি রসুন, সেটাও এখন চীনা রসুন ছুঁই–ছুঁই। চীনা আদা ১৬০-১৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও ইন্দোনেশিয়ার আদা কিনতে লাগছে কেজিপ্রতি ২০০ টাকা। দেশি আদা বাজারে নেই। গতকাল বৃহস্পতিবার মিরপুরের আনসার ক্যাম্প এলাকা, পশ্চিম শেওড়াপাড়া ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে বিক্রেতারা এখন দেশি পেঁয়াজ দুটি ভাগে ভাগ করে বিক্রি করছেন। বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকা দরে। বাকি পেঁয়াজের কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি...

হাত-পা বেঁধে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ

August 23, 2019

প্রতীকী ছবিপটুয়াখালীর কলাপাড়া পৌর শহর এলাকায় এক কিশোরীকে (১৩) হাত-পা বেঁধে মুখ চেপে ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে। এই মামলায় গত রাতেই জুয়েল (২০) ও তাঁর সহযোগী মিঠুকে (২০) গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর বাবা গতকাল দিনভর কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। পরে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। আর কিশোরীর মা তাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দূরে পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে কিশোরী একা বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে জুয়েল ও মিঠু হঠাৎ কিশোরীকে জাপটে ধরেন। তাঁরা কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তাঁরা কিশোরীর হাত-পা বেঁধে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জুয়েল ও মিঠুকে শনাক্ত...

বিনা খরচে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ নিন

August 23, 2019

তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি-তে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্‌ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। দেশের সুবিধাবঞ্চিত মুসলমান মেধাবী যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনা ফি-তে বিভিন্ন মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা দিয়ে আসছে। এঁদের মধ্যে অধিকাংশই দেশে–বিদেশে তথ্যপ্রযুক্তি পেশায় কাজ করছেন। প্রতিবছর চারটি রাউন্ডে এখানে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। এখন চলছে রাউন্ড ৪৪–এর আবেদনপ্রক্রিয়া। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। যেসব বিষয়ে প্রশিক্ষণ এখানে তথ্যপ্রযুক্তির ওপর কয়েকটি বিষয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো হলো আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যানিমেশন...

লণ্ডভণ্ড শিডিউল ঠিক হয়নি এখনো

August 18, 2019

চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেসের যাত্রী আকাশ। মধ্য বয়সী এই যাত্রী সপরিবারে গতকাল সকাল ৭টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। উদ্দেশ্য সকাল ৮টায় চিলাহাটীর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। তারপর চলে যায় ছয় ঘণ্টা। ট্রেনতো ছাড়ার খবরই নাই বরং প্ল্যাটফরমে পর্যন্ত আসেনি। যদিও স্টেশন কর্তৃপক্ষ শিডিউল চার্টে ১২ টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় ধরে রেখেছিলেন। কিন্তু দুপুর ১টা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফরমে পৌঁছাতে পারেনি। আর এদিকে স্ত্রী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে বেশ বিপাকেই সময় পার করছিলেন আকাশ। ক্ষোভ প্রকাশ করে বললেন স্বস্তির ট্রেন ভ্রমণ দিন দিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সব দেশে যখন রেল ভ্রমণ নিরাপদ ও ভোগান্তিহীন করা হচ্ছে সেখানে আমাদের দেশে অন্যচিত্র। শুধু আকাশই নন কমলাপুর রেলস্টেশন এমন দুর্ভোগ পোহাচ্ছেন শত শত ট্রেন...