| |

Ad

/ ফিচার

গুম প্রতিরোধ দিবস : ‘পাপার বুকে আমি ঘুমাতে চাই; পাপা তো আসে না’

August 30, 2019

গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভা এমন অনেক স্বজনের অশ্রুজলে সিক্ত হয়। ছবি : সংগৃহীত 'পাপার বুকে আমি ঘুমাতে চাই। পাপা তো আসে না। প্রতিদিন আমি পাপার জন্য অপেক্ষায় থাকি। কোথায় গিয়েছে পাপা?'- এভাবেই বাবাকে স্মরণ করছিল ২০১৩ সালে গুম হওয়া বংশালের ছাত্রদল নেতা পারভেজ হোসেনের ৭ বছর বয়সী কন্যা হৃদি হোসেন। আজ শুক্রবার আন্তর্জাতিক গুম দিবসে জাতীয় প্রেস ক্লাবে গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভা এমন অনেক স্বজনের অশ্রুজলে সিক্ত হয়। ছেলের অপেক্ষায় মা-বাবা, স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় সন্তান, ভাইয়ের অপেক্ষায় ভাই। প্রিয়জনদের ফিরে পেতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাড়ে ৩ বছর ধরে নিখোঁজ রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপুর মা সালেহা বেগমের অভিযোগ, স্থানীয় যুবলীগের নেতারা প্রশাসনকে...

ডোর ভিডিও ফোন

August 23, 2019

দরজার অন্য পাশে থাকা আগন্তুকের পরিচয় সম্পর্কে সব সময় নিশ্চিত হওয়া যায় না। ফলে বিপদের শঙ্কাও থাকে। সমস্যা থেকে মুক্তি দেবে ‘ডোর ভিডিও বেল’। পিপ হোলের মতোই দরজায় যুক্ত করা যায় ডিভাইসটি। নাইটভিশন প্রযুক্তির ক্যামেরা থাকায় অন্ধকারেও আগন্তুকের ছবি দেখা যায়। চাইলে এসব তথ্য মেমোরি কার্ডে সংরক্ষণও করা সম্ভব। সাধারণ মানের ডোর ভিডিও ফোনের দাম পড়বে প্রায় চার হাজার টাকা।...

শরৎচন্দ্রের মহেশ গল্প: নির্যাতিত মুসলমানদের কথা

August 18, 2019

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। ১৫ সেপ্টেম্বর তাঁর ১৪১ তম জন্মবার্ষিকী। ১৮৭৬ সালে তিনি হুগলি জেলার দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও প্রথম জীবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে। প্রাথমিক পর্যায়ে তিনি হুগলি হাইস্কুল ও ভাগলপুরে দুর্গাচরণ এমই স্কুলে অধ্যয়ন করেন। টিএন জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রাস (১৮৯৪) পাসের পর একই কলেজে এফএ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু দারিদ্র্যের কারণে তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ১৯০৭ প্রকাশিত হওয়ার সাথে সাহিত্য জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর তিনি একে একে বিন্দুর ছেলে অনন্যা ১৯১৪, পরিণীতা (১৯১৪), পল্লী সমাজ ১৯১৬, দেবদাস ১৯১৭, চরিত্রহীন ১৯১৭, নিষ্কৃতি ১৯১৭, শ্রীকান্ত ৪ খ-, গৃহদাহ ১৯২০, দেনা পাওনা ১৯২৩, পথের দাবি ১৯২৬, শেষ প্রশ্ন ১৯৩১, নারীর মূল্য ১৯২৩ এগুলোর...