| |

Ad

/ মোবাইল ও তথ্য প্রযুক্তি

এবার চিকিৎসকের শাওমি মোবাইল বিস্ফোরণ

August 30, 2019

শাওমির মোবাইল বিস্ফোরণ। ফের শাওমির মোবাইল ফোনে বিস্ফোরণ হয়েছে। এবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বাসায় শাওমির ‘Xiaomi mi a1’ মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে। শুক্রবার ভোরে চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পরে তিনি ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনোকিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম। আরও বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরাং, মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক। ফেসবুকে দেয়া এই স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত মোবাইলের ছবিও দিয়েছেন তিনি। এই স্ট্যাটাসে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস লিখেছেন। এ ঘটনায় শাওমির মোবাইল কোম্পনির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ডা....

স্ট্রোক থেকে বাঁচালো ঘড়ি!

August 27, 2019

অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর । ছবি সংগৃহীত হাঁপানির জন্য শ্বাস নিতে কষ্ট হলে স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর নামের একটি ঘড়ি নাকি আগাম সংকেত দিয়ে স্ট্রোক থেকে অনেকে মানুষের জীবন বাঁচিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাবামার এক নারী এমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ঘড়িটি হাতে থাকার কারণে এ যাত্রায় তার জীবন বেঁচে গেছে। অ্যানে রোউই নামের ওই নারীর দাবি, অনেক বছর ধরে হাঁপানিতে ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় তার যে এক ঘর থেকে অন্য ঘরে যেতেও নিঃশ্বাস নিতে কষ্ট হতো। গত বছর বড়দিনে স্বামীর কাছ থেকে অ্যাপেলের ঘড়িটি উপহার পেয়েছিলেন তিনি। অসুস্থ হ্ওয়ার পরে সেই ঘড়ি হাতে নিয়ে একদিন ইসিজি ফিচারটি ঘেঁটে দেখেন। ঘড়িতে তিনি দেখতে পান হাঁপানির জন্য তার যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছে ওই...

দেহে রক্ত বাড়ায় যে ১০টি খাবার

August 23, 2019

রক্ত মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এবং প্লেটলেট। লাল রক্ত কোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃদপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন-ডাই-অক্সাইডও সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তশুন্যতার মতো রোগও হয়। আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। এখানে এমন ১০টি খাবারের তালিকা...

ডোর ভিডিও ফোন

August 23, 2019

দরজার অন্য পাশে থাকা আগন্তুকের পরিচয় সম্পর্কে সব সময় নিশ্চিত হওয়া যায় না। ফলে বিপদের শঙ্কাও থাকে। সমস্যা থেকে মুক্তি দেবে ‘ডোর ভিডিও বেল’। পিপ হোলের মতোই দরজায় যুক্ত করা যায় ডিভাইসটি। নাইটভিশন প্রযুক্তির ক্যামেরা থাকায় অন্ধকারেও আগন্তুকের ছবি দেখা যায়। চাইলে এসব তথ্য মেমোরি কার্ডে সংরক্ষণও করা সম্ভব। সাধারণ মানের ডোর ভিডিও ফোনের দাম পড়বে প্রায় চার হাজার টাকা।...

শরৎচন্দ্রের মহেশ গল্প: নির্যাতিত মুসলমানদের কথা

August 18, 2019

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। ১৫ সেপ্টেম্বর তাঁর ১৪১ তম জন্মবার্ষিকী। ১৮৭৬ সালে তিনি হুগলি জেলার দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও প্রথম জীবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে। প্রাথমিক পর্যায়ে তিনি হুগলি হাইস্কুল ও ভাগলপুরে দুর্গাচরণ এমই স্কুলে অধ্যয়ন করেন। টিএন জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রাস (১৮৯৪) পাসের পর একই কলেজে এফএ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু দারিদ্র্যের কারণে তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ১৯০৭ প্রকাশিত হওয়ার সাথে সাহিত্য জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর তিনি একে একে বিন্দুর ছেলে অনন্যা ১৯১৪, পরিণীতা (১৯১৪), পল্লী সমাজ ১৯১৬, দেবদাস ১৯১৭, চরিত্রহীন ১৯১৭, নিষ্কৃতি ১৯১৭, শ্রীকান্ত ৪ খ-, গৃহদাহ ১৯২০, দেনা পাওনা ১৯২৩, পথের দাবি ১৯২৬, শেষ প্রশ্ন ১৯৩১, নারীর মূল্য ১৯২৩ এগুলোর...

নকল প্রসাধনী ছড়িয়ে দিচ্ছে দেশি-বিদেশি চক্র :

August 18, 2019

আন্তর্জাতিক ব্র্যান্ডের জনপ্রিয় প্রসাধনীর খালি মোড়ক আমদানি করছে একটি চক্র। তাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ভরে বিক্রি করা হচ্ছে পাড়া-মহল্লার দোকানসহ বড় বড় শপিং মলেদেশে নামিদামি ব্র্যান্ডের সুদৃশ্য মোড়কে নকল প্রসাধনী বিক্রি হচ্ছে। এ কাজে জড়িত রয়েছে দেশি-বিদেশি একাধিক চক্র। এসব চক্র আন্তর্জাতিক ব্র্যান্ডের জনপ্রিয় প্রসাধনীর খালি মোড়ক আমদানি করে তাতে ক্ষতিকর রাসায়নিক ভরে নকল প্রসাধনী তৈরি করছে। আর এগুলো পাড়া-মহল্লার দোকানসহ বড় বড় শপিং মলে বিক্রি করছে। ব্যাংকিং চ্যানেল এড়িয়ে অবৈধ এ ব্যবসার লেনদেন হচ্ছে। দলের নেতারা এখান থেকে কোটি কোটি টাকা আয় করলেও তা পাচার করে দিচ্ছে। সম্প্রতি নকল প্রসাধনী সম্পর্কিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তৈরি প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ আছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান কালের কণ্ঠকে...