| |
সর্বশেষঃ
August 30, 2019
শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা পণ্য কালোবাজারে বিক্রির মাধ্যমে চোরাকারবারে জড়িত দেশের ৬৬ পোশাকশিল্প কারখানা। এ অপরাধে এসব গার্মেন্ট বা পোশাক কারখানার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে যাচ্ছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাস্টমসের আইনগত পদক্ষেপ ও কঠোর অ্যাকশন দেখতে চায় তারা। জানা গেছে, শুল্কমুক্ত পণ্য চোরাচালানে বিক্রির সঙ্গে জড়িত ৬৬ পোশাক কারখানাকে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর প্রায় সব প্রতিষ্ঠানই কালোবাজারে পণ্য বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে। এসব প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ছাড়াও কারও কারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। অতিসম্প্রতি চোরাকারবারে জড়িত এই ৬৬ পোশাক কারখানার তালিকা বিজিএমইএর কাছে পাঠিয়েছে এনবিআর।...
August 28, 2019
রেজোয়ান বিশ্বাস
“খেয়ে না খেয়ে অনেক কষ্টে সাড়ে সাত লাখ টাকা জমিয়েছিলাম। সংসারে সচ্ছলতা আনতে সেই জমানো টাকা বিনিয়োগ করেছিলাম ‘যাত্রীসেবা’ নামে একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানে। প্রতি মাসে প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা লাভ দিতে চেয়েছিল। এখন লাভের টাকা দূরে থাক, আসল টাকাই উঠাতে পারছি না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে টাকার শোকে আমার স্বামী সিরাজুল ইসলাম চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন।”
গত শনিবার এই কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেফালি বেগম। তাঁর মতো আরো ৪০টি পরিবার একইভাবে ওই ভুয়া প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন নিঃস্ব। পরিবারগুলোর অনেকের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। কেউ কেউ বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে।
গত কয়েক দিনে প্রতারকচক্রের খোঁজে অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর রামপুরা এলাকার বহুতল ভবন...
August 28, 2019
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ পরিদর্শক ও তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি ওই ৫ জনের স্ত্রীসহ ১০ জনের কাছে পাঠানো হয়েছে।
দুদক সূত্র প্রথম আলোকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই পাঁচ পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান করছেন উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে।
কমিশনের অনুমোদনের ধারাবাহিকতায় পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাঁদের চিঠি দিয়েছেন। আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দুদকে...
August 27, 2019
২৪তম ব্যাচের বিসিএসে পুলিশ কর্মকর্তা হয়েছেন, ১২ বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি হওয়ার গৌরব অর্জন করেছেন, তবে এবার তিনি কোটি টাকার লোভ সামলাতে পারলেন না। অর্থলোভই ম্লান করে দিয়েছে ডিসি মোহাম্মদ ইব্রাহীম খানের শ্রেষ্ঠ গৌরব অর্জন। এমনটাই বললেন পুলিশ সদর দপ্তরে কর্মরত দাপুটে এক পুলিশ কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপের সঙ্গে তিনি বলেন, ডিএমপিতে সবচেয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতা বজায় রেখে একজন পুলিশ অফিসার ছিলেন তিনি। এখন দেখছি আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল।
শহীদ বুদ্ধিজীবী পরিবারের বাড়ি দখলে ভূমিদস্যু দুই ভাই আবেদ ও জাবেদের সঙ্গে ৩ কোটি টাকা লেনদেন করেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহীম খান। রাজধানীর বংশাল থানার ২২১ নবাবপুর রোডের দখলকৃত তিনতলা বাড়ি ভেঙে ২০০ জন শ্রমিক দিয়ে রাতারাতি শুরু...
August 27, 2019
রাজধানীসহ দেশজুড়ে গাড়ি চালানোর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের স্বাভাবিক সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করে আগাম ব্যবস্থা না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রক্রিয়ায় আটকে আছে প্রায় আট লাখ লাইসেন্সপ্রার্থী। আবার লাইসেন্স সরবরাহের জন্য যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বিআরটিএ, আগামী মাসে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স সরবরাহ শেষ হচ্ছে। এ অবস্থায় নতুন করে নানা প্রক্রিয়া শেষ করে লাইসেন্স পেতে প্রার্থীদের অপেক্ষা করতে হবে প্রায় ১৪ মাস। কিন্তু বিআরটিএ মধ্যবর্তী এ সংকট মোকাবেলায় এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেনি।
বর্তমানে শুধু মুদ্রণের জন্যই কেন্দ্রীয়ভাবে এক লাখ ৭৯ হাজার ৩৯৪টি লাইসেন্স দেওয়া সম্ভব হচ্ছে না। আর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়াসহ...
August 23, 2019
অধ্যাপক মোজাফফর আহমদ। ফাইল ছবি
উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই ইন্নালিল্লাহি...রাজিউন।
শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ যুগান্তরকে বলেন, ঠাণ্ডা লেগে বুকে কফ জমে যাওয়া এবং ব্যাকবোনে ব্যথা শুরু হওয়ায় ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরও বলেন, অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা কোথায় হবে তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। দাফন তার নিজ গ্রামে করা হতে পারে। তবে পারিবারিকভাবে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত...
August 23, 2019
অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িক বিরত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিচারপতিদের নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।
সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও গতকাল হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম রাখা হয়নি। তাই তারা বিচারকাজে অংশ নেননি। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগে তাদের বিচারকার্য থেকে বিরত রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে কি-না এসব বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কোনো তথ্য জানানো হয়নি।
তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগের তদন্তের...
August 23, 2019
তেল চুরির সময় আটকেরা নওগাঁর শাহাগোলা রেল স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় তিনজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা ।
শুক্রবার ভোরে তাদের হাতেনাতে আটক করা হয। এসময় ওই ব্যক্তিদের কাছ থেকে ৬৫০ লিটার ডিজেল, তেল বিক্রির নগদ ৭ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা মণ্ডলপাড়ার দুলাল মণ্ডল (৫২), একই গ্রামের উত্তরপাড়ার মোথলেছুর রহমান (৫০) ও দক্ষিণ পাড়ার মজিবর রহমানের ছেলে রহিদুল মিয়া (৪০)।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের এএসপি মো. রাজিবুল আহসান জানান, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। ঘটনা জানার পর সেখানে অভিযান চালিয়ে চোরাই ডিজেল তেলসহ তাদের আটক করা হয়। তাদের শুক্রবার বিকেলে আত্রাই...
August 23, 2019
রক্ত মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এবং প্লেটলেট। লাল রক্ত কোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন।
হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃদপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন-ডাই-অক্সাইডও সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তশুন্যতার মতো রোগও হয়। আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। এখানে এমন ১০টি খাবারের তালিকা...
August 22, 2019
মো. আল আমিন টিটু, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম ও আটক বাণিজ্যের অভিযোগ ওঠেছে। ফলে সার্কেল ইন্সপেক্টর মাসুদুর রহমানসহ দু’জন সিপাহীকে শোকজ করা করা হয়েছে।
তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে সময় বেধেঁ দেয়া হয়েছে। এছাড়াও সেন্টু রঞ্জন নাথ নামে একজন সাব ইন্সপেক্টরকে অন্যত্র বদলী করা হয়েছে। আজ শনিবার দুপুরে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাবীব তৌহিদ ইমাম।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা নিয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিস। এই সার্কেল অফিস থেকে ভৈরবসহ কুলিয়ারচর, বাজিতপুর, নিকলী, অষ্টগ্রাম ও কটিয়াদী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের...