| |
সর্বশেষঃ
September 06, 2019
এসআই খায়রুল ও ভিকটিম গৃহবধূ। ফাইল ছবি
যশোরের শার্শার লক্ষণপুরে গৃহবধূ গণধর্ষণ মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের আদেশে মামলাটি যশোর পিবিআই গ্রহণ করেছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হলেও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই অজ্ঞাত আসামি-ই এসআই খায়রুল নাকি অন্য কেউ তা নিয়ে তোলপাড় চলছে।
এদিকে শুক্রবার ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ওই নারীর বাড়ি যান। প্রতিনিধি দল এ সময় তাকে আইনগত সহায়তার আশ্বাস দেন।
এ সময় গৃহবধূ তাদের বলেছেন, ‘ভয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে গোড়পাড়া ফাঁড়ির এসআই খায়রুলের নাম প্রকাশ করতে পারিনি। আমি খায়রুলকে ভালোভাবেই চিনি। আমাদের কাছ থেকে...
August 31, 2019
মদ্যপ অবস্থায় ইভ টিজিং করার অভিযোগে রাজশাহীতে এক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছেন কয়েকজন তরুণী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম সাব্বির হোসেন (৩০)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত ছিলেন। রাতেই তাকে এই থানা থেকে প্রত্যাহার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আরএমপির পুলিশ লাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে আরএমপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি প্রায় প্রতিদিনই কাঁচাবাজারে বসে নারীদের ইভটিজিং করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি মদ্যপ অবস্থায় এলাকার এক তরুণীকে কটূক্তি করেন। কিন্তু এ দিন ওই তরুণী চলে...
August 31, 2019
পঞ্চম শ্রেণির ছাত্র আবু সাঈদকে অপহরণ মামলায় ২০১৪ সালে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। জবানবন্দিতে চারজন বলে, শিশুটিকে বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ ৫ বছর পর সেই অপহৃত শিশু আবু সাঈদকে (বর্তমানে কিশোর) জীবিত আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে তার বাবা-মাকেও। তাহলে ‘কথিত ওই চার আসামি’ কীভাবে খুনের স্বীকারোক্তি দিলেন। ওই আসামিদের দাবি, পুলিশ চোখ বেঁধে তাদের পিটিয়েছে। এরপর মাটিতে ফেলে শরীরের ওপর উঠে পাড়াত। এভাবে ৮-১০ দিন চলার পর বাধ্য হয়ে পুলিশ যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি।
সূত্র জানায়, ২০১৪ সালের ৭ জুলাই মোহাম্মদ আজম তার পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবু সাঈদকে অপহরণ করা হয়েছে মর্মে হাজারীবাগ থানায় একটি মামলা...
August 28, 2019
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ পরিদর্শক ও তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি ওই ৫ জনের স্ত্রীসহ ১০ জনের কাছে পাঠানো হয়েছে।
দুদক সূত্র প্রথম আলোকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই পাঁচ পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান করছেন উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে।
কমিশনের অনুমোদনের ধারাবাহিকতায় পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাঁদের চিঠি দিয়েছেন। আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দুদকে...
August 27, 2019
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগরের পুলিশ কমিশনারসহ সাত বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার নিহত তাসলিমার পরিবারের সদস্যদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
তাসলিমা বেগমের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে তার বোন নাজমুন নাহার ও বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন রিটটি দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
উল্লেখ্য, গত ২০ জুলাই মেয়েকে ভর্তি...
August 27, 2019
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু রায় ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নুর পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে (৮) টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পার্শ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু...
August 23, 2019
অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িক বিরত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিচারপতিদের নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।
সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও গতকাল হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম রাখা হয়নি। তাই তারা বিচারকাজে অংশ নেননি। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগে তাদের বিচারকার্য থেকে বিরত রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে কি-না এসব বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কোনো তথ্য জানানো হয়নি।
তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগের তদন্তের...
July 06, 2019
এর আগে লঙ্কান কিংবদন্তি ও রোহিত চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। যেখানে ২০১৫’র আসরে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।
লিডসে শনিবার (জুলাই ০৬) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯২ বলে সেঞ্চুরির দেখা পান রোহিত। এ সময় তিনি ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ১০৩ করেন তিনি।
এদিন আরও ২৭ রান করলে অবশ্য স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারতেন। তবে যেহেতু ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে বলাই যায় ফর্মে থাকা রোহিত ওই রেকর্ডও ভেঙে ফেলবেন।
এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে চলমান বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের শিখরে উঠেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অপরাজিত ৬৩ রান করার পথে শীর্ষে ওঠেন তিনি।...
July 06, 2019
শনিবার (জুলাই ০৬) ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে মার্করাম বিদায় নিলেও ডি কক ফিফটি তুলে নেন।
তবে দলীয় ১১৪ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে তুলে নিয়ে ম্যাচে অজিদের ফেরার ইঙ্গিত দেন স্পিনার নাথান লায়ন। কিন্তু এরপর থেকেই রানের ফোয়ারা ছুটিয়েছেন ডু প্লেসিস ও রাসি ভ্যান ডার ডুসেন। আউট হওয়ার আগে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৭ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসিস। তৃতীয় উইকেটে আসে ১৫১ রান।
অন্যদিকে ফিফটির দেখা পান ডুসেনও। জেপি ডুমিনি ১৪ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২ রান করে সাজঘরে ফেরত যান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডুসেন। ইনিংসের শেষ বলে ৯৫ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩২৫ রান।...
July 06, 2019
পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই।’
বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা...