| |

Ad

হাত-পা বেঁধে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ

আপডেটঃ 11:26 am | August 23, 2019

প্রতীকী ছবিপটুয়াখালীর কলাপাড়া পৌর শহর এলাকায় এক কিশোরীকে (১৩) হাত-পা বেঁধে মুখ চেপে ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে। এই মামলায় গত রাতেই জুয়েল (২০) ও তাঁর সহযোগী মিঠুকে (২০) গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর বাবা গতকাল দিনভর কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। পরে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। আর কিশোরীর মা তাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দূরে পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে কিশোরী একা বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে জুয়েল ও মিঠু হঠাৎ কিশোরীকে জাপটে ধরেন। তাঁরা কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তাঁরা কিশোরীর হাত-পা বেঁধে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জুয়েল ও মিঠুকে শনাক্ত করে থানায় মামলা করেন কিশোরীর বাবা। এই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার সকালে কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Review news : consumernewsbd.com

READ  আসামির স্ত্রীকে গণধর্ষণ মামলা পিবিআইতে ‘এসআই খায়রুলকে ভালোভাবেই চিনি, ভয়ে নাম বলিনি’