মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

আপডেট :
স্বল্প খরচে মানসম্মত ওয়েবসাইট তৈরির জন্য আজই যোগাযোগ করুন : ০১৬৪৬৯৯০৮৫০

পরিস্থিতি না বদলালে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের আটটি জেলা (বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ) এর সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবকিছু বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলবো। আরও বলেন, এখন ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে। আস্তে আস্তে আমাদের সবকিছু উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করবো। এসময় কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান সরকার প্রধান। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের উল্লেখ করেন তিনি। ব্যাংক ঋণ সুদ মওকুফের বিষয়েও সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ চিন্তায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। রমজান ও ঈদ সামনে রেখে গরীবদের মাঝে আবারও খাদ্য বিতরণ করা হবে। জীবন-জীবিকার তাগিদে ধীরে ধীরে সবকিছু চালু হবে জানিয়ে, সবাইকে সুরক্ষিত থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি। যদি কেউ অসুস্থ হন তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা পাঁচ লাখ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।ভি‌ডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন। এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2020 All rights reserved
Design & Developed: POPULARHOSTBD